Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৭ জুন ২০২৬
০৩:৩০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ১৯৭১ সালের শহীদদের স্মরণে যজ্ঞা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ Sacrifice ceremony in memory of the martyrs of 1971

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ১৯৭১ সালের ২০শে এপ্রিল পাকিস্তানি পাক হানাদার বাহিনী কর্তৃক হিন্দু সম্প্রদায়ের ৩৫ জন ব্যক্তিকে গুলি করে হত্যা করার পর পুড়িয়ে মেরেছিলেন। তাদের স্মরণে হরিনাম যজ্ঞা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সৌদামিনী দাস প্রধান পৃষ্ঠা পোষকতায় হরিনাম যজ্ঞা অনুষ্ঠানটি আয়োজন করেন কামারপাড়া শ্রীশ্রী স্মৃতি দুর্গা মন্দির। ২৪ প্রহর হরিনাম যজ্ঞা অনুষ্ঠানটিতে চারটি দল অংশগ্রহণ করেন।


গাজীপুরের স্বপন কৃষ্ণ দাস, জয়পুরহাটের শ্রী নির্মল চন্দ্র রায় (নাম কীর্তন), সাতক্ষীরার সুলতা মল্লিক ও চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের শ্রীমতি পৌষী দাসী। হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে নিজ জেলা সহ পাশের জেলার উপজেলা গুলোর ভক্তরা দলবেঁধে যজ্ঞা অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যাই।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news