Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৭ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: Planting and distribution

নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বেসরকারি সংস্থা (এনজিও) ঘাসফুল এর উদ্যােগে  বিভিন্ন ওষুধি জাতের গাছের চারা  রোপণ ও বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৭ জুন) বেলা ১১ টায় নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হল রুমে এসব চারা বিতরণ করা হয়। এই চারা বিতরণে 

গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়ন ও কারিগরি সহযোগিতা প্রদান করে।

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোসাঃ মুর্শিদা খাতুন। সভাপতিত্ব করেন নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র। সঞ্চালনা করেন ঘাসফুল এনজিওর প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লাহ। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, ঘাসফুলের উপ পরিচালক জয়ন্ত কুমার বসু, ঘাসফুল সামাজিক উন্নয়ন কর্মসূচির

সহকারী পরিচালক কে. এম. জি রব্বানী বসুনিয়া, নিয়ামতপুর জোনের ভারপ্রাপ্ত জোনাল ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই। বৃক্ষ মানুষের ডিপিএস এর মতো। আপদকালীন সময়ে গাছ বিক্রি করে পরিবারের সমস্যাও দূর করা যায়। 

প্রধান মন্ত্রী তারেক রহমানের ২৫কোটি বৃক্ষরোপণের কথা উল্লেখ করে বক্তারা বলেন, ঘাসফুল এনজিও যে বৃক্ষরোপণ করছে তা প্রধান মন্ত্রী তারেক রহমানের ২৫কোটি বৃক্ষরোপণের সাথে সম্পৃক্ত।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news