Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৮ জুন ২০২৬
০৮:৪৬ অপরাহ্ন

তানোরে ওয়ার্ল্ড ভিশনের ফর্মার আরসি সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী প্রতিবেদক : World Vision's Former RC Rally

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে উপজেলার তিনটি ইউনিয়ন ও দুটি পৌরসভার শতাধিক প্রাক্তন রেজিস্টার্ড শিশু (ফর্মার আরসি), যারা বর্তমানে যুব নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছেন, তাদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে বেলা ২টা পর্যন্ত মুন্ডুমালা ক্যাথলিক চার্চের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি যুব ফোরামের সাধারণ সম্পাদক শ্রীকান্ত হেমরমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডুমালা ক্যাথলিক চার্চের ফাদার বার্নাড টুডু।

সমাবেশে শিশু ও যুব নেতৃবৃন্দের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির ভারপ্রাপ্ত ম্যানেজার এন্ড্রিকাস মুর্মু। তিনি বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দেশব্যাপী শিশুদের বেড়ে ওঠার যাত্রায় সহযোগিতা করার পাশাপাশি তাদের নেতৃত্ব বিকাশ ও জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আজ উপজেলার ফর্মার রেজিস্টার্ড শিশুরা একটি সমৃদ্ধ আগামীর লক্ষ্যে একত্রিত হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন তানোর এপির প্রোগ্রাম অফিসার নিকোলাস ঢালী, প্রোগ্রাম অফিসার স্বপন হালদার এবং স্পনসরশিপ অ্যান্ড সিস্টেম অফিসার সিসিলিয়া জুঁই কস্তা প্রমুখ।

সমাবেশে তানোর ফর্মার আরসির নতুন কমিটি গঠনের পর সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সৈয়দ মাহামুদ শাওন। তিনি বলেন, ফর্মার আরসি শিশুদের নিয়ে গঠিত ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটির মাধ্যমে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের উল্লেখযোগ্য কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে নেতৃবৃন্দের ডাটাবেজ প্রণয়ন ও যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলা, উপজেলাব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা এবং নিয়মিত সাংগঠনিক সভার আয়োজন। এসব কার্যক্রম আমাদের নিজস্ব উদ্যোগে বাস্তবায়ন করা হবে। 

সমাবেশে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ভবিষ্যতে সামাজিক উন্নয়ন, শিশু অধিকার সুরক্ষা এবং যুব নেতৃত্ব বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news