Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১৯ জুন ২০২৬ | ০৪:৩২ অপরাহ্ন

হাইতিকে ৭-১ গোলে হারিয়েছিল ব্রাজিল

অনলাইন ডেস্ক ১৯ জুন ২০২৬

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে হতাশাজনক ড্রয়ে সমালোচনার মুখে পড়া সেলেসাওদের জন্য ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ। আর কাগজে-কলমে সেই সুযোগটা বেশ বড়ই। দুই দলের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড একেবারেই একপেশে। 

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। অন্যদিকে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হারে হাইতি। ফলে গ্রুপ ‘সি’-তে প্রথম জয়ের খোঁজে আছে দুই দলই। তবে শক্তির বিচারে দুই দলের অবস্থান একেবারেই ভিন্ন।

হাইতির ফুটবল ইতিহাসে বিশ্বকাপের স্মৃতি বলতে ১৯৭৪ সালের আসর। এরপর দীর্ঘ অপেক্ষা শেষে এবার আবারও বিশ্বমঞ্চে ফিরেছে ক্যারিবীয় দেশটি। বিপরীতে ব্রাজিল খেলছে নিজেদের ২৩তম বিশ্বকাপ। বিশ্বকাপ ইতিহাসে সব আসরে অংশগ্রহণ এবং সবচেয়ে বেশি শিরোপার মালিকও তারা।

এখন পর্যন্ত তিনবার দেখা হয়েছে ব্রাজিল ও হাইতির। তিনটিতেই জিতেছে ব্রাজিল। শুধু জয়ই নয়, গোলবন্যাও বইয়ে দিয়েছে সেলেসাওরা। তিন ম্যাচে ব্রাজিল করেছে ১৭ গোল, বিপরীতে গোল হজম করতে হয়েছে মাত্র ১টি। দুই দলের প্রথম দেখা ১৯৭৪ সালে একটি প্রীতি ম্যাচে। সেবার ৪–০ গোলে জিতেছিল ব্রাজিল। এরপর ২০০৪ সালে আরেক প্রীতি ম্যাচে হাইতিকে ৬–০ ব্যবধানে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সবচেয়ে স্মরণীয় ম্যাচটি হয় ২০১৬ কোপা আমেরিকায়। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে গ্রুপ পর্বে হাইতির জালে ৭ গোল দেয় ব্রাজিল। ম্যাচটি শেষ হয় ৭–১ ব্যবধানে। সেদিন হ্যাটট্রিক করেছিলেন ফিলিপে কৌতিনিয়ো। গোল করেছিলেন রেনাতো অগুস্তো, গ্যাব্রিয়েল বারবোসা ও লুকাস লিমারাও।

ব্রাজিল-হাইতি হেড টু হেড

১৯৭৪: ব্রাজিল ৪-০ হাইতি (প্রীতি ম্যাচ)

২০০৪: হাইতি ০-৬ ব্রাজিল (প্রীতি ম্যাচ)

২০১৬: ব্রাজিল ৭-১ হাইতি (কোপা আমেরিকা)

--সংগৃহীত ছবি