Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ব্রাজিলের কাছে হেরেও ‘খুশি’ হাইতির সমর্থকরা

অনলাইন ডেস্ক 2026 World Cup

ফিলাডেলফিয়ায় ঘড়ির কাঁটা তখন প্রায় ১১টার ঘরে। স্টেডিয়ামে আগত দর্শকদের বাড়ি ফেরার তাড়া। এরপরও জয়ের উৎসব করছিলেন ব্রাজিল সমর্থকরা। নেচে-গেয়ে জয় উদযাপন যেন শেষই হচ্ছিল না তাদের। 

হাইতির বিপক্ষে ব্রাজিল জিতবে অনুমেয় ছিল। ৩-০ গোলের জয় পেলেও দ্বিতীয়ার্ধে ব্রাজিলের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। বিশ্লেষণ বাদ দিয়ে শুধু জয়ের আনন্দই উপভোগ করতে চান ব্রাজিল সমর্থক আলভেরো, ‘স্কোরলাইনে আরও বেশি গোল প্রত্যাশা ছিল। এরপরও তিন গোল হয়েছে, জিতেছে। এটাই এখন উপভোগ করতে চাই। অন্য সমালোচনা পরে করা যাবে।’

হাইতির সমর্থকরা খেলার আগে জয়ের প্রত্যাশা করেছিলেন। ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা দলটির ৩-০ গোলে হারের পর তেমন হতাশা ব্যক্ত করেননি সমর্থকরা, ‘ব্রাজিলের মতো দলের সাথে অনেকটা লড়াই হয়েছে। আমরা খেলায় খুশি, সামনে আরো ভালো খেলবে।’

হাইতি অনেক দিন পর বিশ্বকাপ খেলছে। ব্রাজিল পাঁচ বারের চ্যাম্পিয়ন। তাই এমন হারে খুব বেশি বিচলিত নন হাইতির সমর্থকরা, ‘আমরা বিশ্বকাপের মঞ্চে খেলছি। এ রকম ম্যাচের অভিজ্ঞতা আমাদের আরও বেশি পরিপূর্ণ করবে।’

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news