Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২০ জুন ২০২৬
১০:৫৭ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে বিশিষ্ট সমাজসেবক এস.এম বাবু মিয়ার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ সভা

মুক্তার হোসেন,গোদাগাড়ী (রাজশাহী): Doa Mahfil and memorial service on the occasion of the 1st death anniversary of S.M. Babu Mia

রাজশাহীর গোদাগাড়ীতে বিশিষ্ট সমাজসেবক মরহুম এস.এম বাবু মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও শোক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জুন, ২০২৬ (শুক্রবার) বিকাল ৫টায় উপজেলার ডাইংপাড়া মোড়ে মরহুমের শুভাকাঙক্ষীগনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সাবেক ছাত্রনেতা কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ ও মানব কল্যাণ সংঘের মহাসচিব নুরে আলম অহিদ এবং সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন উজ্জল। তহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় মরহুমের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদের সভাপতি রেজাউল করিম জুয়েল।

প্র্রধান বক্তা ছিলেন গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দিন বিশ্বাস,বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তোতা এবং সাংগঠনিক সম্পাদক রিংকু কুমার দাস।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোমিনুল ইসলাম রনক, ছাত্রনেতা সাবিয়ার রহমান মিল্টন, গোদাগাড়ী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ছাত্রনেতা ইমরোজ রহিম রিমেল, গোদাগাড়ী হিউম্যান হলার কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি নাফিউল ইসলাম নাহিদ, এবং গোদাগাড়ী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রানা ও অসীম আলী, প্রতিবন্ধী অধিকার  সংস্থার সভাপতি নজরুল ইসলাম।

বক্তারা বলেন, মরহুম এস.এম বাবু মিয়া সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। সমাজসেবায় তাঁর অবদান গোদাগাড়ীবাসী দীর্ঘকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা শরিফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মরহুমের অসংখ্য শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে ২০২৫ সালের ১১ জুন মৃত্যুবরণ করেন ।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news