Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীর অতিত ইতিহাস ঐতিহ্যবাহী ঢোপকল

আবুল কালাম আজাদ Traditional Dhopa Mill

রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল (Dhopkol) রাজশাহী শহরের ইতিহাস, সংস্কৃতি ও জনজীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এটি একটি অনন্য জল সরবরাহ ব্যবস্থা। এটি শুধু একটি পানির কল নয়, বরং রাজশাহীর প্রাচীন নগর সভ্যতার একটি স্মারক ও ইতিহাস।

ইতিহাস থেকে জানা যায়,?১৯৩৪ সালের দিকে রাজশাহী শহরের বিভিন্ন স্থানে স্থাপিত চাপকল থেকে মানুষ হাতল চাপ দিয়ে বিশুদ্ধ পানি সংগ্রহ করত। সে সময় নিরাপদ পানির প্রকট অভাব ছিল, ফলে কলেরা, আমাশয়সহ নানা পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ত। 

এই সমস্য ধানে নিরাপদ পানি সরবরাহের জন্য,তৎকালীন পুঠিয়া রাজপরিবারের মহারানী হেমন্ত কুমারী-এর আর্থিক সহায়তায় "মহারানী হেমন্ত কুমারী ওয়াটার ওয়ার্কস" প্রকল্পের মাধ্যমে রাজশাহী শহরে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা গড়ে তোলা হয়। এই প্রকল্পেরই দৃশ্যমান অংশ ছিল ঢোপকল। ঢোপকল স্থাপন ও  চালুর ফলে নগরবাসী সহজে সুপেয় পানি পেতে শুরু করে। ১৯৩৪ সালে এর নির্মাণকাজ শুরু করেন এবং ১৯৩৭ সালে তা সম্পন্ন হয়। 

সময়ের পরিবর্তনে এবং কালের আবর্তে আধুনিক পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা চালু হওয়ায়, অধিকাংশ ঢোপকল এখন অচল বা বিলুপ্তপ্রায়। তবুও নগরীর কিছু স্থানে এখনো ঢোপকল দেখা যায় এবং এগুলো রাজশাহীর ঐতিহ্যের নিদর্শন হিসেবে বিবেচিত হয়। 

রাজশাহীর ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সাম্প্রতিক রাজশাহী সিটিকর্পোরেশন ঢোপকল সংরক্ষণ ও প্রতীকীভাবে পুনঃস্থাপনের উদ্যোগ নিয়েছে। 

এর অংশ হিসেবে নগরভবনের পশ্চিম  (দড়িখরবনা) মোড়ে একটি সেই ঐতিহাসিক ঢোপকল স্থাপিত করা হয়েছ।

স্থাপিত ঢোপকলটির মৃল অবকাঠামো ঠিক রেখে দৃস্টি নান্দনিক সৌন্দর্যময় করা হয়ছে,যা সৈন্দর্য বর্ধনের পাশাপাশি,যানবাহনের ট্রাফিক সিগনালিংয়ের কাজ সহ নগরীর অতিত ইতিহাস সংরক্ষনে ভূমিকা রাখবে।

এছাড়া,ভবিষ্যত প্রজন্ম জানবে ঢোপকল রাজশাহীর জলসভ্যতার প্রতীক এবং শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঐতিহ্য।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news