Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২০ জুন ২০২৬ | ০৮:৫৪ অপরাহ্ন

গোদাগাড়ীতে অবৈধ মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী): ২০ জুন ২০২৬

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক যুবককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের গুশিরা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

অভিযান চলাকালে গোদাগাড়ী পৌর এলাকার গড়ের মাঠ গ্রামের মেকাইলের ছেলে রাসেল (২৫)-কে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটতে দেখা যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউএনও ইসরাত জাহান বলেন, কৃষিজমি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। কেউ আইন অমান্য করে প্রাকৃতিক সম্পদের ক্ষতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ মাটি কাটা বন্ধে সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক যুবককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।