Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২১ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বিশ্ব আন্তর্জাতিক বাবা দিবস আজ ভালোবাসা, ত্যাগ ও অনুপ্রেরণার প্রতীক বাবা

জেসিকা শেখ: International Father's Day is today.

আজ বিশ্ব আন্তর্জাতিক বাবা দিবস। প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে। পরিবারের অভিভাবক, সন্তানের প্রথম শিক্ষক এবং জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস বাবাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন এটি।

একজন বাবা শুধু পরিবারের উপার্জনকারী নন, তিনি সন্তানের সাহস, নিরাপত্তা ও স্বপ্ন পূরণের অন্যতম কারিগর। জীবনের প্রতিটি কঠিন সময়ে সন্তানের পাশে দাঁড়িয়ে নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে পরিবারকে আগলে রাখেন একজন বাবা। অনেক সময় নিজের কষ্ট লুকিয়ে রেখে সন্তানদের মুখে হাসি ফোটানোই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আনন্দ।

আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে নিয়ে স্মৃতিচারণ, শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও দিনটি উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ কর্মসূচির আয়োজন করেছে।

বিশ্ব আন্তর্জাতিক বাবা দিবসের মূল বার্তা হলো—জীবনের প্রতিটি মুহূর্তে বাবার অবদানকে স্মরণ করা, তাঁর প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করা এবং পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করা।

আজকের এই দিনে পৃথিবীর সব বাবার প্রতি রইল গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা। যেসব বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাঁদের প্রতিও রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি। বাবা থাকুন বা না থাকুন, সন্তানের হৃদয়ে তিনি চিরকাল ভালোবাসা, ত্যাগ ও আশ্রয়ের অপর নাম হয়ে থাকবেন।


এসআইএল/বিবিএন

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news