Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ০৩:২৩ পূর্বাহ্ন

তৌসিফ-তটিনী জুটির ‘পরী’

অনলাইন ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৪

নাটকের কাহিনী গড়ে উঠেছে এক সাইকো যুবকের গল্প নিয়ে। গল্পের শুরুতেই দেখা যায় গল্পের নায়ক তৌসিফ আধুনিক এক বাড়ির চিলেকোঠা ভাড়া নেয়। এ সময়ে সে এক সুন্দরীর প্রেমে পড়ে। একদিন সকালে ঘর থেকে বের হওয়ার সময় সেই সুন্দরী মেয়ে অবাক করে দিয়ে বলে, সন্ধ্যায় আমি আপনার অপেক্ষায় থাকব। সায় দেয় ছেলেটি। সন্ধ্যায় ফিরে দেখে মেয়েটি ছাদের দোলনায় তার অপেক্ষায় বসে আছে। সারারাত গল্প চলে দুজনের। এভাবেই কেটে যায় কয়েকদিন। এরপর হঠাৎ করেই মেয়েটি নিরুদ্দেশ।

এগিয়ে চলে ‘পরী’ নাটকের কাহিনী। তৌসিফের সঙ্গে এতে দেখা যাবে অভিনেত্রী তটিনীকে। এটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় রাগিব রাইহান পিয়াল। এতে আরও অভিনয় করেছেন শাওন, জকি আহমেদ জারিফ, সানী, পীরজাদা হারুন প্রমুখ। আজ রাত ১০টায় বৈশাখি টিভিতে প্রচার হবে এটি।

তৌসিফ-তটিনী জুটির ‘পরী’