Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৩ জুন ২০২৬
১১:৫২ পূর্বাহ্ন

চীনে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক Tarique Rahman

রাষ্ট্রীয় সফরে দিনভর চীনে ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৩ জুন) সকালে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও’র সঙ্গে সাক্ষাৎ করেন সরকার প্রধান।

স্থানীয় সময় বিকেলে জলবায়ু বিষয়ক সেমিনারে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও চীনের স্টেট কাউন্সিলের প্রিমিয়ার কর্তৃক স্বাগত সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

এর আগে মালয়েশিয়া সফর শেষে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় চীনে পৌঁছান প্রধানমন্ত্রী।

 দালিয়ানে দুই দিন সফরে বুধবার বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news