Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

টেকনাফে দুর্ঘটনাকবলিত বাস যাত্রীদের উদ্ধারে বিজিবি

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : BGB rescues passengers of bus accident in Teknaf

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় টেকনাফে সড়ক দুর্ঘটনায় আহত ও বিপদগ্রস্ত যাত্রীদের উদ্ধার কাজে তাৎক্ষণিকভাবে অংশগ্রহণ করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

২৩ জুন ২০২৬ সকাল সাড়ে ১১টায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, বিওপি হতে প্রায় ৫০০ মিটার দক্ষিণে কেয়ারী ঘাটের পার্শ্বে নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজে কক্সবাজার-টেকনাফগামী পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নং: কক্সবাজার-জ-১১-০২৩২) নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে পাশের খালে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে দমদমিয়া বিওপির বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম শুরু করেন। বিজিবি সদস্যদের সাহসিকতা, তৎপরতা ও পেশাদারিত্বের ফলে বাসে থাকা সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। দুর্ঘটনায় ২ জন মহিলা ও ১ জন শিশু গুরুতর আহত হন। আহতদের দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা ও মানবিক সংকটে জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ডে সর্বদা প্রস্তুত থাকবে জানিয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news