Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৩ জুন ২০২৬ | ০৮:১৬ অপরাহ্ন

কারুশ্রী জুয়েলার্সে চুরির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

জেসিকা শেখ, নিজস্ব প্রতিবেদক: ২৩ জুন ২০২৬

রাজশাহীর সাহেব বাজার স্বর্ণপট্টি এলাকায় অবস্থিত ‘কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলে ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি চুরির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ব্যবসায়ীর প্রতি সমবেদনা জানান।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনার আহ্বান জানান।

তিনি বলেন, নগরীর ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ঘটনায় ব্যবসায়ী মহলে উদ্বেগ সৃষ্টি হলেও দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।