Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৪ জুন ২০২৬
১২:৩৬ পূর্বাহ্ন

কক্সবাজারে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ সংক্রান্তে ব্রিফিং

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Briefing regarding recruitment to the post of Cadet ASI (Unarmed) in the police

কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিল শেডে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ২৩ জুন বিকালে উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন কক্সবাজার জেলার নিয়োগ বোর্ডের সভাপতি, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

পুলিশ সুপার বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news