Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৪ জুন ২০২৬
১০:৪৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে আগুন

অনলাইন ডেস্ক Fire at New Market

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটের দোতলায় আগুনের ঘটেছে। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের রাজশাহী স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের আরও কয়েকটি কাপড়ের দোকানে আগুন ছড়িয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের ব্যবসায়ীরা চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুনে দোকানের মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news