ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ লাভ করেছেন।
রাজধানী দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরর হাত থেকে তিনি এই সম্মান গ্রহণ করেন।
দীর্ঘ কয়েক দশকের সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন অলকা ইয়াগনিক।
তার সুরেলা কণ্ঠ ভারতীয় চলচ্চিত্র সংগীতকে সমৃদ্ধ করেছে বহু বছর ধরে। পদ্মভূষণ সম্মান সেই অবদানেরই রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে সম্মাননা গ্রহণের এই গৌরবময় মুহূর্তের পাশাপাশি আলোচনায় এসেছে তার শারীরিক অবস্থাও। কিছুদিন ধরে স্বাস্থ্যগত সমস্যার সঙ্গে লড়াই করছেন এই কিংবদন্তি শিল্পী।
শারীরিক অসুস্থতা সত্ত্বেও দৃঢ় মনোবল নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্মান গ্রহণ করেন তিনি, যা উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে।
সংগীতপ্রেমীদের কাছে অলকা ইয়াগনিক মানেই অসংখ্য স্মরণীয় গান।