Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: Walton Plaza organizes free medical camp

সারাদেশেের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ওয়াল্টন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প  অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৪ শে জুন) সকাল ১০ টায়  নিয়ামতপুর সদরে অবস্থিত ওয়াল্টন প্লাজার সামনে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী চলা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের  মাধ্যমে সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।  

আয়োজক সূত্রে জানা গেছে,  জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে পাশাপাশি ওয়ালটন প্লাজা নিয়ামতপুর শাখাও  এই বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত নারী ও পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পান। এই উদ্যোগ আশীর্বাদ হয়ে এসেছে বলে জানিয়েছেন সেবা গ্রহীতারা।

আগত রোগীরা জানান দূরদূরান্ত থেকে এসে বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ সেবা পেয়েছেন। এতে তারা অত্যন্ত সন্তুষ্ট ও  আনন্দিত। অনেকেই বলেন এ ধরনের  উদ্যোগ নিয়মিত হলে দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় অনেকাংশে কমে যাবে এবং স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। 

স্থানীয়রা জানান,নিয়ামতপুর উপজেলার মানুষ নানান কারণে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হোন। বেসরকারি সংগঠনগুলো এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

আয়োজকরা জানান মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

  ওয়ালটন প্লাজা নিয়ামতপুর শাখা  ব্যবস্থাপক  জনাব মোঃ  খায়রুল ইসলাম  

বলেন, এই মেডিকেল ক্যাম্পে উপজেলার ১০০ এর অধিক  বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।  ফ্রি-মেডিক্যাল ক্যাম্প ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news