Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

র‌্যাবের অভিযানে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত শীর্ষ মাদক কারবারি সোনা মিয়া গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Drug dealer Sona Mia arrested

র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল রামু থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে।

গতকাল রাত ৯টা ১০ মিনিটে গোপন সংবাদে পরিচালিত অভিযানে রামু রাবার বাগান সংলগ্ন রাজ মহল হোটেলের সামনে থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত শীর্ষ মাদক কারবারি সোনা মিয়াকে (৪৫) গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতার সোনা মিয়া কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড কুতুবদিয়া পাড়া (পশ্চিম কুতুবদিয়া পাড়ার) মৃত নজির আহমদের ছেলে। সে একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news