Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আদিনা ফজলুল হক সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি:- Farewell reception for HSC examinees

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদিনা ফজলুল হক সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ  প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ আসগার হোসেন। 

অন্যান্যর মধ্যে বক্তব্য দেন প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান খায়রুল ইসলাম, উদ্ভিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তানিয়া সুলতানা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ইউসুফ আলী, শিক্ষার্থীদের মধ্যে আমিনুল ইসলাম, সাব্বির আহমেদ, আব্দুল হালিম প্রমূখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের প্রভাষক আশিক ইকবাল ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ইসরাত জাহান। 

অনুষ্ঠানে নির্বাচনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ছয়জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন, মানবিক বিভাগের রাহমাতিকা,  শরিফা ও ইমা, বিজ্ঞান বিভাগের তাসনিম ইসলাম, ফারজিয়া আক্তার ও সাহিদা খাতুন। 





© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news