Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ২৬ জুন ২০২৬ | ০৭:২৭ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদক দিবস উদযাপন

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৬ জুন ২০২৬

World drug problem: persisting issues, new challenges, innovative responses’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী র‍্যালি,  আলোচনা সভা ও  পুরস্কার  বিতরণের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে মাকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসটি। জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় আয়োজনে

 শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি বেরিয়ে বিভিন্ন স্থান ঘুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় যোগ দেন। আলোচনা সভায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক

 চৌধুরী ইমরুল হাসান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সেরাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনসিউর রহমান ও পাবলিক প্রসিকিউটর আব্দুল ওদুদসহ অন্যরা। 

স্বাগত বক্তব্যে উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জেলার মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনে জনসম্পৃক্ততার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও ধর্মীয় মূল্যবোধকে শক্তিশালী করার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত মাদকবিরোধী কমিটিগুলোকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, মাদক একটি নীরব ঘাতক, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা বাহিনী, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ ছাড়া মাদক প্রতিরোধ সম্ভব নয়। অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।


চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদক দিবস উদযাপন