Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৬ জুন ২০২৬
০৯:৫২ অপরাহ্ন

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : পানিসম্পাদ প্রতিমন্ত্রী

কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ Alhaj Farhad Hossain Azad

পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।

বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে অসচ্ছল ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমি সকল ভোটারের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তাই সরকারি অনুদান ও সহায়তা দেওয়ার ক্ষেত্রে দল-মত নির্বিশেষে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। একজন মানুষ যে দলেরই হোক না কেন, তিনি যদি সরকারি সহায়তার যোগ্য হন, তাহলে তাকে সেই সহায়তা পেতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে বাছাই করে তাদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে অসচ্ছল ২৫টি অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদ আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পদক দিল রোজা ফেরদৌস চিম্ময় সহ উপকারভোগী সদস্যরা উপিস্থত ছিলেন।

পরে মন্ত্রী সম্প্রতি অকালে মারা যাওয়া বোদা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলার আরিফুল ইসলাম আরিফের কবর জিয়ারত করেন।

শেষে মন্ত্রী বোদা উপজেলার ৩ নম্বর বেংহারী বনগ্রাম ইউনিয়নে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। এদিন পঞ্চগড়ে পানিসম্পাদ প্রতিমন্ত্রী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী। সেখানে বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news