Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৭ জুন ২০২৬
০১:৩১ অপরাহ্ন

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে বিধ্বস্ত উড়োজাহাজ

অনলাইন ডেস্ক Plane crashes into Beijing's tallest building

চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিআইটিআইসি টাওয়ারে বিধ্বস্ত হয়েছে একটি বিমান। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ঘটেছে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গেছে, এটি ছিল ছোটো একটি বিমান, আকার ছিল একটি সাধারণ মোটাগাড়ির সমান। দুর্ঘটনার সময় ভবনটিতে যারা ছিলেন, তারা বলেছেন সন্ধ্যার দিকে হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান তারা এবং ভবনটির একটি অংশ থেকে কাঁচ ও কংক্রিটের টুকরো টুকরো ধ্বংসাবশেষ নিচে পড়তে দেখেন। তার কিছুক্ষণের মধ্যে ভবনে সতর্ক অ্যালার্ম বেজে ওঠে এবং নিচে নেমে তারা দেখাতে পান, পুলিশ এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা ইতোমধ্যে ভবনটির চারপাশ কর্ডন করে ফেলেছেন।

দুর্ঘটনায় কেউ নিহত-আহত হয়েছে কি-না, উড়োজাহাজ কী ধরনের এবং কোন কোম্পানির তৈরি, কী কারণে বিমানটি ভবনে আঘাত হানল, দুর্ঘটনার কারণে ভবনটির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রভৃতি আরও নানা তথ্য জানতে বেইজিং পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স; কিন্তু কেউই মন্তব্য করতে আগ্রহী হননি।

১০৯ তলাবিশিষ্ট সিআইটিআইসি টাওয়ার ভবনটি বেইজিংয়ে ‘চায়না জুন’ নামেও পরিচিত। ২০১৮ সালে তৈরি এ ভবনটি এখনও বেইজিংয়ের সর্বোচ্চ ভবন।

কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হলো— এখনও অজানা। উল্লেখ্য, গত ১ মে রাজধানীতে ড্রোন ওড়ানো কঠোরভাবে নিষিদ্ধ করেছে চীনের সরকার।

সিআইটিআইসি বা চায়না জুন টাওয়ারের বাসিন্দা অ্যানা সিএনএনকে বলেন, “বিমানটি বেশ ছোটো ছিল। যদি সেটি কাচ ভেঙে ভবনে ঢুকে বিস্ফোরিত হতো— তাহলেও এ ভবনের তেমন ক্ষতি হতো না।”

“কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়— যেখানে বেইজিংয়ে ড্রোন ওড়ানো পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে সেখানে কীভাবে দিনের ব্যস্ত সময়ে একটি ড্রোন সদৃশ্য উড়োজাহাজ বেইজিংয়ের আকাশে ওড়ার অনুমতি পা?” সিএনএনকে বলেন তিনি।

সূত্র : সিএনএন, গালফ নিউজ

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news