Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক Jobs at Akij Bashir Group

আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কম্পেন্সেশন অ্যান্ড বেনিফিটস বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৫ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: কম্পেন্সেশন অ্যান্ড বেনিফিটস

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমবিএ 

অন্যান্য যোগ্যতা: ডেটা বিশ্লেষণের বিভিন্ন টুল ও সফটওয়্যার ব্যবহারে দক্ষ। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর 

কর্মস্থল: ঢাকা (বনানী)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটিকালীন ভ্রমণ ভাতা, সাপ্তাহিক ছুটি শুক্রবার ও পর্যায়ক্রমে শনিবার। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৪ জুলাই ২০২৬

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news