Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ওপেনএআই জিপিটি-৫.৬ উন্মোচনে বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক Big changes in the launch of OpenAI GPT-5.6

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন মডেল জিপিটি-৫.৬ উন্মোচনে বড় পরিবর্তন এনেছে ওপেনএআই। যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধের পর আপাতত মডেলটির ব্যবহার সীমিত করেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৫.৬ সিরিজের নতুন মডেলগুলো এখন শুধু নির্দিষ্ট কিছু বিশ্বস্ত অংশীদারের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এসব অংশীদারের তালিকা সম্পর্কে সরকারকেও জানানো হয়েছে।

জিপিটি-৫.৬ সিরিজে রয়েছে তিনটি নতুন মডেল। এগুলো হলো- সল, টেরা এবং লুনা। এর মধ্যে সলকে সবচেয়ে শক্তিশালী মডেল হিসেবে দাবি করেছে ওপেনএআই।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন মডেলগুলো কোডিং, জীববিজ্ঞান এবং সাইবার নিরাপত্তার মতো জটিল কাজে আগের চেয়ে বেশি দক্ষ। তবে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সাধারণ ব্যবহারকারীদের জন্য পুরোপুরি উন্মুক্ত করা হচ্ছে না।

এর আগে আরেক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সর্বশেষ মডেল ফেবল-৫ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বিরোধ তৈরি হয়। সরকারের নির্দেশের পর প্রতিষ্ঠানটি বিদেশি নাগরিকদের জন্য মডেলটির প্রবেশাধিকার বন্ধ করে দেয়। এ ঘটনায় প্রশ্ন উঠেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও প্রকাশের ওপর সরকারের কতটা নিয়ন্ত্রণ থাকা উচিত।

সাবেক হোয়াইট হাউসের এআই উপদেষ্টা ডিন বল মনে করেন, সরকারের নতুন নীতির কারণে উন্নত এআই মডেল প্রকাশের ক্ষেত্রে এক ধরনের অনুমোদন ব্যবস্থার সৃষ্টি হচ্ছে। এতে প্রযুক্তি উন্নয়ন ধীর হতে পারে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, স্পষ্ট নিরাপত্তা নীতিমালা না থাকলে নতুন এআই মডেল প্রকাশে দীর্ঘসূত্রতা তৈরি হতে পারে। এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বৈশ্বিক এআই প্রতিযোগিতাতেও প্রভাব পড়তে পারে।

তবে ওপেনএআই জানিয়েছে, এই সীমাবদ্ধতা দীর্ঘমেয়াদি নয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে সাধারণ ব্যবহারকারীদের জন্য জিপিটি-৫.৬ উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ওপেনএআই বলেছে, নতুন মডেলে আগের তুলনায় আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। বিশেষ করে ক্ষতিকর ব্যবহার ঠেকাতে মডেলের ভেতরেই নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, জিপিটি-৫.৬ সাইবার নিরাপত্তার ক্ষেত্রে প্রতিরোধমূলক কাজে বেশি সহায়তা করবে। তবে ক্ষতিকর কাজে ব্যবহারের ঝুঁকি কমাতে বাড়তি সতর্কতা রাখা হয়েছে। জিপিটি-৫.৬ সিরিজের তিনটি মডেলের মধ্যে সল হবে সবচেয়ে উন্নত। টেরা হবে ভারসাম্যপূর্ণ এবং লুনা হবে তুলনামূলক দ্রুত ও কম খরচের সংস্করণ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news