Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে নারী ও শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে আজ বিনামূল্যে ফলদ বৃক্ষ বিতরণ

জেসিকা শেখ, রাজশাহী প্রতিনিধি:

পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে আজ শনিবার বিকেল ৪টায় রাজশাহীর কয়েরদাঁড়া (খৃষ্টান পাড়া) সংলগ্ন স্কয়ার মাঠে বিনামূল্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করেছে নারী ও শিশু কল্যাণ সংস্থা (এনএসকেএস)।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সুমি মুরমু দীর্ঘদিন ধরে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠী, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


শুধু নারী ও শিশুদের কল্যাণেই নয়, পরিবেশ রক্ষায়ও সুমি মুরমুর রয়েছে অসামান্য অবদান। তার বিশ্বাস, একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সহায়তা করে। সেই চিন্তা থেকেই তার এই ব্যতিক্রমী উদ্যোগ।

স্থানীয়দের মতে, সুমি মুরমু একজন মানবিক, সাহসী ও সমাজসচেতন ব্যক্তিত্ব, যিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করতে ভালোবাসেন। বিপদ-আপদ, দুর্যোগ কিংবা কোনো অসহায় মানুষের প্রয়োজন—সব সময়ই তিনি সবার আগে এগিয়ে আসেন। বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের শিক্ষা, সচেতনতা ও সামাজিক উন্নয়নে তার অবদান প্রশংসনীয়।

আজকের এই কর্মসূচিতে আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হবে। আয়োজকরা মনে করছেন, এ উদ্যোগ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং বৃক্ষরোপণ আন্দোলনকে আরও বেগবান করবে।

সবুজ, সুন্দর ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে সুমি মুরমুর নেতৃত্বে নারী ও শিশু কল্যাণ সংস্থার এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news