Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি:- 2026 World Cup

রাজশাহীতে ২১তম জাতীয় অ্যাস্ট্রো অলিম্পিয়াড ২০২৬ আয়োজনের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ ২৭ জুন ২০২৬, শনিবার বিকেলে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এর আয়োজনে রাজশাহী মহানগরীর সিরোইল এলাকায় অবস্থিত ফিল্ম এন্ড কালচারাল আর্কাইভ এ আয়োজিত এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।

সভায় এবারের একুশতম জাতীয় ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬’ এর রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা আয়োজনের জন্য মো. আতিকুর রহমান আতিক কে আহ্বায়ক এবং হাসিবুল হাসনাত রিজভিকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এর সভাপতি আহসান কবীর লিটন। সভায় বক্তারা বলেন, জ্যোতির্বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনের উদ্দেশ্যে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার একুশতম জাতীয় ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারাদেশের প্রাথমিক বাছাই পর্ব আগামী ৩ জুলাই অনলাইনে অনুষ্ঠিত হবে এবং রাজশাহী অঞ্চলের অলিম্পিয়াডের বাছাই প্রতিযোগিতা আগামী ১৭ জুলাই, রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক আননাবা কবীর প্রকৃতি, যুগ্ম সদস্য সচিব হিসেবে সুমাইয়া খাতুন, নির্বাহী সদস্য হিসেবে সিনথিয়া আফরিন, সামিয়া তাসনীম, মাহফুজ আহমাদ, মো. আমান উল্লাহ, রায়হান রাজু কে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এই আহ্বায়ক কমিটি একুশতম জাতীয় ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬’ এর রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬’ এর আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা দুইটি গ্রুপে (জুনিয়র গ্রুপ ১৪-১৫ বছর, সিনিয়র গ্রুপ ১৬-১৮ বছর) প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা একশত নম্বরের একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে। দুটি গ্রুপ থেকে মেধাক্রম অনুযায়ী প্রথম বিশ জন করে মোট চল্লিশ জন দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এরপরে জাতীয় পর্যায়ে  অংশগ্রহনকারী প্রতিযোগিদের মধ্য থেকে আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬ এ বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী দল নির্বাচন করা হবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news