Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ইউটিউবে আসছে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে যে সুবিধা

অনলাইন ডেস্ক Youtube

ইউটিউব ব্যবহারকারীদের জন্য সুখবর। বড় পরিবর্তন আসতে যাচ্ছে এই ভিডিও প্লাটফর্মটিতে। স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও সহজ ও আকর্ষণীয় করতে একাধিক নতুন ফিচার আনছে ইউটিউব। নতুন হালনাগাদের মাধ্যমে শর্টস ভিডিও দুই গুণ গতিতে দেখার সুযোগ মিলবে। একই সঙ্গে ডিসলাইক বাটনের পরিবর্তে যুক্ত হবে হার্ট রিঅ্যাকশন এবং ভিডিও দেখার সময় পর্দা পরিচ্ছন্ন রাখতে আসছে নতুন ‘ক্লিয়ার স্ক্রিন’ মোড।

এক ঘোষণায় বৃহস্পতিবার (২৫ জুন) এসব পরিবর্তনের কথা জানিয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্মটি। ইউটিউবের ভাষ্য, ভিডিও দ্রুত দেখার সুবিধা ব্যবহারকারীদের অল্প সময়ে বেশি তথ্য জানতে সহায়তা করবে। পাশাপাশি দীর্ঘ ভিডিওর মতো শর্টসের নির্দিষ্ট অংশ দ্রুত খুঁজে বের করাও সহজ হবে।

নতুন আপডেটের অংশ হিসেবে শর্টস থেকে পুরোপুরি সরিয়ে দেয়া হচ্ছে ডিসলাইক বাটন। ফলে কোনো ভিডিও অপছন্দ হলে ব্যবহারকারীদের ‘নট ইন্টারেস্টেট’ অথবা ‘ডু নট রিকোমেন্ড দিস চ্যানেল’ অপশন ব্যবহার করতে হবে। এর মাধ্যমে নির্দিষ্ট ধরনের ভিডিও বা কোনো চ্যানেলের কনটেন্ট কম দেখানোর বিষয়ে ইউটিউবকে জানানো যাবে। ভিডিওতে ইতিবাচক প্রতিক্রিয়া জানানোর পদ্ধতিতেও পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। এতদিন শর্টসে থাম্বস-আপ চিহ্ন ব্যবহার করে লাইক দেওয়া গেলেও নতুন আপডেটে সেটির জায়গায় থাকবে হার্ট ইমোজি। ইউটিউবের আশা, এতে নির্মাতা ও দর্শকের মধ্যে আরও ইতিবাচক যোগাযোগ তৈরি হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news