Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৮ জুন ২০২৬
০৬:৩৫ অপরাহ্ন

প্রেমের পর বিয়ে, ৯ বছরের সংসার ভাঙছে অভিনেত্রীর

অনলাইন ডেস্ক Akanksha Chamolo and Gaurav Khanna

ভারতের আলোচিত তারকা দম্পতি আকাঙ্ক্ষা চামোলো ও গৌরব খান্না। তাদের নয় বছরের দাম্পত্য ভেঙে যাচ্ছে।

রিয়েলিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’র প্রিমিয়ার পর্বে আকাঙ্ক্ষা নিজেই তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন।

আকাঙ্ক্ষা জানান, তিনি ও গৌরব গত এক বছর ধরে আলাদা থাকছেন।

এতদিন বিষয়টি প্রকাশ করা হয়নি।

অভিনেত্রীর ভাষায়, এটি ছিল দুজনের পারস্পরিক সিদ্ধান্ত।

তাদের মধ্যে কোনো তিক্ততা নেই, এখনো কথা হয়। তবে সময়ের সঙ্গে তারা বুঝতে পেরেছেন, ভবিষ্যৎ নিয়ে দুজনের ভাবনা এক নয় এবং জীবনসঙ্গী হিসেবে তারা আর একে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না।

আকাঙ্ক্ষা বলেন, তারা সম্পর্কটি বাঁচানোর চেষ্টা করেছিলেন। এমনকি গৌরব যখন ‘বিগ বস ১৯’-এ ছিলেন, তখনো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছিল।

তার কথায়, দুই পরিবারের পরামর্শে কিছুদিন আলাদা থেকেও দেখেন, যদি সম্পর্কটা আবার আগের মতো হয়। বাইরে থেকে তারা একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, একে অপরকে সমর্থনও করেছেন। কিন্তু তাদের অনুভূতি ছিল, তারা আর স্বামী-স্ত্রীর মতো জীবন কাটাচ্ছেন না।

অন্যদিকে, গৌরব এখনো প্রকাশ্যে এই বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি। 

দীর্ঘদিন প্রেমের পর ২০১৬ সালের ২৪ নভেম্বর উত্তর প্রদেশের কানপুরে তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন গৌরব ও আকাঙ্ক্ষা। দীর্ঘদিন ধরে টেলিভিশনের অন্যতম আলোচিত দম্পতি হিসেবে পরিচিত ছিলেন তারা। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news