Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৯ জুন ২০২৬
১২:৪৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে গ্লোবাল ইসলামিক স্কুলে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি:- Distribution of tree seedlings

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গ্লোবাল ইসলামিক স্কুলের উদ্যোগে ২৯ জুন সোমবার সকাল ১০.৩০ মিনিটে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

১০ নং শাহজাহান পুর ইউনিয়নে গ্লোবাল ইসলামিক স্কুলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। স্কুলের পরিচালনা পর্ষদের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালক জনাব আনারুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দ। গাছের চারা বিতরণ আয়োজনে গাছ পেয়ে শিশু শিক্ষার্থীদের আনন্দিত দেখা গেছে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নং শাহ্ধসঢ়;জাহানপুর ইউনিয়নে গ্লোবাল ইসলামিক স্কুল এ বছর থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় সুনামের সাথে পাঠদান করে যাচ্ছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news