Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৯ জুন ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ভাড়া করা ছিনতাইকারী দিয়ে ছিনাতাই করার অভিযোগ রেল পুলিশের ৪ সদস্য প্রত্যাহার

বিশেষ প্রতিনিধি :- 4 members of Railway Police withdrawn

জয়দেবপুর রেলওয়ে জংশনে পুলিশি ছত্রচ্ছায়ায় অপরাধ চক্র পরিচালনা করতেন খোদ রেলওয়ে পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

তারা অতিরিক্ত অর্থ আয়ে স্থানীয় টোকায়,নেশায় আসক্তদের ভাড়া করেত স্টেশন এলাকায় আনতো।

এই ভাড়াকরারা সুযেগ বুজে ট্রেন যাত্রীদের লাগেজ,টাকা ও স্বর্নালংকার ছিনতাই করে রেল পুলিশকে দিত।বিনিময়ে তাদেরকে নেশার জন্য নামে মাত্র কিছু অংশ দিতেন।

এছাড়া ধরা পড়লে তাদের ছাড়িয়ে নিতেন।

এছাড়া ভাড়া করে যাত্রী হয়রানি, মাদক কারবার এবং অবৈধ মাসোয়ারা আদায়ের ভয়াবহ অভিযোগ উঠেছে।

প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন- জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কাইয়ুম আলী, এসআই মো. রমিজুল হক, কনস্টেবল মোহাম্মদ হুমায়ুন কবির এবং সর্বশেষ সরিয়ে নেওয়া কনস্টেবল মো. মাসুদ রানা। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। যাত্রীদের প্রশ্ন, রক্ষকই যদি হয় ভক্ষক তখন আশ্রয় মিলবে কোথায়?

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news