Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ৩০ জুন ২০২৬ | ০৭:৪২ অপরাহ্ন

তানোরে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ইউনিয়ন ঘোষণা উদযাপন

রাজশাহী প্রতিবেদক: ৩০ জুন ২০২৬

রাজশাহীর তানোর উপজেলার চান্দুরিয়া ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা উপলক্ষে মঙ্গলবার (৩০ জুন) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দুরিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তানোর এপির ভারপ্রাপ্ত এপি ম্যানেজার এন্ড্রিকাস মুর্মু, তানোর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সোনালী খাতুন, চান্দুরিয়া ডা. আবু বক্কর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, চান্দুরিয়া দাখিল মাদ্রাসার সুপার নাসির উদ্দিন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তানোর এপি প্রোগ্রাম অফিসার নিকোলাস ঢালী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানোর এপি ইয়ুথ লিডার সৈয়দ মাহামুদ শাওন।

চান্দুরিয়া ইউনিয়ন পরিষদ, যুব ও শিশু ফোরাম এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, তানোর এপি প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহযোগিতা প্রদান করে। অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সকলের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।


রাজশাহীর তানোর উপজেলার চান্দুরিয়া ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা উপলক্ষে মঙ্গলবার (৩০ জুন) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা ও উদযাপন