Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩০ জুন ২০২৬
০৭:৫৭ অপরাহ্ন

বাবুডাইং আলোর পাঠশালায় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নিজস্ব প্রতিনিধি:- Historic Santal Uprising Day

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালায় কুইজ প্রতিযোগিতা,  পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত  বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস। দিবস কেন্দ্রিক আলোচনা করেন সহকারী প্রধান শিক্ষক লুইশ মুরমু, সিনিয়র শিক্ষক বিমল হাঁসদাক ও খণ্ডকালীন শিক্ষক নীলমুনি কিস্কু। তাঁরা তিনজনেই সাঁওতাল সম্প্রদায়ের মানুষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ। 

বক্তারা বলেন, সাঁওতাল বিদ্রোহ দিবস ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে অন্যতম।  ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে একটি সশস্ত্র সংগ্রাম। এ আন্দোলন শুরুতে সাঁওতালদের মাঝে থাকলেও পরবর্তীতে তা সর্বস্তরে ছড়িয়ে পড়ে। এতে যোগ দেয় বাঙালি ও বিহারির বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। এ আন্দোলন আমাদের শিখিয়ে গেছে অধিকার আদায়ে সংগ্রাম করতে হবে।

আলোচনা শেষে  শিক্ষার্থীদের নিয়ে  কুইজ  প্রতিযোগিতার আয়োজন করা হয়।  প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news