Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক Converted by love, young man leaves Islam and becomes Hindu

ভালোবাসার টানে এবং প্রেমিকার মন পেতে হিন্দু ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কয়েক মাস পর মন পরিবর্তন করে আবারও হিন্দু ধর্মে ফিরে এসেছেন এক যুবক। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের শামলি জেলায় ঘটেছে এ ঘটনা।

উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, ধর্মান্তর বিরোধী আইনে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তির প্রেমিকা এবং তাঁর বাবাকে।

আয়ুষ মালিক নামে ওই ব্যক্তি তিন বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করেছিলেন। পুলিশসূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে পায়ে চোট পেয়েছিলেন আয়ুষ। হাসপাতালে চিকিৎসা করাতে যান। সেখানেই আলাপ হয় চাঁদনি কুরেশি নামে এক ফিজিওথেরাপিস্টের সঙ্গে। দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে। একটা সময়ের পর সম্পর্কে জড়ান তারা।

তারপর থেকেই চাঁদনির পরিবার চাপ দিতে থাকে আয়ুষের ধর্ম পরিবর্তনের জন্য। একটা সময়ের পর আয়ুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজিও হয়ে যান। স্বভাবতই এই সিদ্ধান্তে পরিবারের সমর্থন পাননি তিনি।

পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালে চাঁদনির পরিবার আয়ুষকে নিয়ে দিল্লিতে যায়। সেখানেই ধর্মান্তরিত হন আয়ুষ। তার নামও পরিবর্তন করা হয়। মহম্মদ আলি নাম নিয়ে নতুন জীবন শুরু করেন। ইসলামের আদর্শ মেনে দাড়ি বড় করেন, সাজপোশাক বদলান, দিনে পাঁচবার করে নমাজ পড়তে শুরু করেন।

কিন্তু ৩ বছর এভাবে জীবনযাপনের পর সম্প্রতি তিনি ইসলাম ত্যাগ করেছেন। আয়ুষের কথায়, “আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম; কিন্তু পরিবারের সকলের যন্ত্রণা দেখে সিদ্ধান্ত নিয়েছি, আবার হিন্দু ধর্মে ফিরব। পরিবারের সঙ্গে থাকব।”

চুলদাড়ি কামিয়ে, পুজোয় বসে আবারও হিন্দু ধর্ম গ্রহণ করেছেন আয়ুষ। তার বাবা দেবরাজ মালিক জানিয়েছেন, সনাতন ধর্মে ফিরেছে ছেলে। দেবরাজের অভিযোগের ভিত্তিতেই চাঁদনি এবং তার বাবাকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

দেবরাজের অভিযোগ, আয়ুষের ধর্ম পরিবর্তন করে কোটি কোটি টাকার পারিবারিক সম্পত্তি হাতানোর ছক কষছিলেন চাঁদনিরা। ধর্মান্তর আইনে আপাতত তাদের গ্রেপ্তার করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news