Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সুমি মুরমু সভাপতিত্বে রাজশাহীতে পালিত হলো সাঁওতাল বিদ্রোহ দিবস

জেসিকা শেখ: Santal Uprising Day celebrated with dignity in Rajshahi under the chairmanship of Sumi Murmu

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল বিদ্রোহ দিবস। ১৮৫৫ সালের ৩০ জুন সিদু, কানু ও ভৈরব মুর্মুর নেতৃত্বে ব্রিটিশ শাসন ও জমিদারি শোষণের বিরুদ্ধে শুরু হওয়া 'হুল' বিদ্রোহের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। মঙ্গলবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম, রাজশাহী মহানগর কমিটির সভাপতি সুমি মুর্মু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এছাড়াও বক্তব্য দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা সাঁওতাল বিদ্রোহের ইতিহাস, আত্মত্যাগ ও সংগ্রামের তাৎপর্য তুলে ধরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের রাজশাহী মহানগর কমিটির সভাপতি সুমি মুর্মুর নেতৃত্ব ও ভূমিকারও প্রশংসা করা হয়। একজন নারী সংগঠক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে বক্তারা উল্লেখ করেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news