Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৬ ফেব্রুয়ারি ২০২৪
০৯:২৫ পূর্বাহ্ন

রাজশাহীতে স্থানীয় তায়কোয়াদো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক Prize Distribution of Taekwondo Competition

রাজশাহীতে স্থানীয় তায়কোয়াদো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার অর্থায়নে শুক্রবার বিকেলে মহিলা ক্রীড়া কমপ্লেক্স জিমনেশিয়ামে এর আয়োজন করে জেলা তায়কোয়ানদো সমিতি। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনী।

ভাষা শহীদসহ সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে শাহিন আক্তার রেনি  বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলায় মনোযোগী হতে হবে। প্রধানমন্ত্রী  শেখ হাসিনা একজন ক্রীড়া প্রেমী মানুষ। ক্রীড়ার উন্নয়নে  তিনি ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। এছাড়াও রাজশাহী সিটি মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন খেলাধুলায় ব্যাপক উৎসাহ দিয়ে যাচ্ছেন। তায়কোয়ানদোসহ সকল খেলায় এখনকার ছেলে মেয়েরা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহিদুন নবী অনু, জেলা তায়কোয়ানদো সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান পরশ, সদস্য সচিব গোলাম সাকলাইনসহ অন্যান্য ব্যক্তিবর্গ। এর আগে সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news