প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সহকারী টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০১ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: সহকারী টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)
লোকবল নিয়োগ: ১০০ জন
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা বিএসসি/এমএসসি
অন্যান্য যোগ্যতা: সুপারভাইজারকে সহায়তা এবং বিক্রয়ের পূর্বাভাস ও কৌশল বাস্তবায়নে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ট্যুর ভাতা, চিকিৎসা ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বিশ্বব্যাপী ক্যারিয়ার গড়ার সুযোগ, শেখার অফুরন্ত সুযোগ, ছয় মাস পর পদটি হবে টেরিটরি সেলস ম্যানেজার এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আলো অন্যান্য সুবিধাদি পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬