রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২৬–-২০২৭ অর্থবছরের নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগপোযোগী বাজেট ঘোষণা করায় সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাসিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নগর ভবনে প্রশাসক মহোদয়ের দপ্তরকক্ষে সাক্ষাৎ করে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান তাঁরা।
এ সময় রাসিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, এই বাজেটে নাগরিক সেবা উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ, সবুজায়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে নাগরিকদের ওপর নতুন করের বোঝা না বাড়িয়ে একটি ভারসাম্যপূর্ণ বাজেট প্রণয়ন করায় রাসিক প্রশাসকের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন নেতৃবৃন্দ। এছাড়া স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে আনুতোষিক তহবিল গঠনে সার্বিক সহযোগিতা এবং দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের কল্যানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে রাসিকের প্রতি প্রশাসক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে রাজশাহী মহানগরীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মান নতুন উচ্চতায় পৌঁছাবে।
সাক্ষাৎকালে রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ সাকিল, সহ-সভাপতি মোঃ শাহিন রেজা, সহ-সভাপতি মোঃ আবুল কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মাকু, যুগ্ম-সম্পাদক সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক মাজদার হোসেন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মোসাঃ রুবিনা খাতুন, আইন বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রনিসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।