Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৩ জুলাই ২০২৬
০৭:৩০ অপরাহ্ন

গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ১৬ মাদকসেবীর কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি :- 16 arrested drug addicts sentenced to prison

রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারের নির্দেশনায় গোদাগাড়ী মডেল থানা ও প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ উদ্যোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবনের দায়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত  রাতে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র এলাকার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান পরিচালনাকারী অভিযানে ছিলেন—সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মীর্জা মোঃ আব্দুস ছালাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান এবং প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস. এম. মাকছুদুর রহমান। এসময় তাদের সাথে ছিলেন সংশ্লিষ্ট থানার অফিসার ও পুলিশের একটি চৌকস দল।

তথ্য মতে জানা যায় ​অভিযান শেষে সহকারী পুলিশ সুপার মীর্জা মোঃ আব্দুস ছালাম জানান, ‘মাদক নির্মূলে মাননীয় ডিআইজি ও পুলিশ সুপার স্যারের কঠোর দিক নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রেমতলী এলাকায় অভিযান চালিয়ে ১৬ জন মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।’

​তিনি আরও জানান, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news