‘রূখে দাঁড়াও অন্যায়-অবিচারে, আমরা আছি জনগণের দ্বারে’— এই মূলমন্ত্রে প্রতিষ্ঠার পর থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, অস্ত্র উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের আইনের আওতায় আনতে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। বিশেষ করে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে র্যাব-১৫ সর্বদা কঠোর নজরদারি ও আপসহীন অবস্থান বজায় রেখেছে।
এরই ধারাবাহিকতায় সিপিএসসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য, গোপন সংবাদ এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় একটি সফল অভিযান পরিচালনা করেছে। গতকাল রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকায় ঝটিকা অভিযানে হত্যা মামলার দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১ ইস্ট, ব্লক-সি/৪, এফসিএন নম্বর-১৫০৮৮২ এর মোহাম্মদ ইলিয়াসের ছেলে মাস্টার শুক্কুর আলম (৩৮) গ্রেফতার হয়েছে।
গ্রেফতার মাস্টার শুক্কুর উখিয়া থানার একটি নৃশংস হত্যাকাণ্ড মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট জারি ছিল।
মাস্টার শুক্কুর দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আত্মগোপনে ছিল।
গ্রেফতার পরবর্তী মাস্টার শুক্কুরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।