Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৫ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ

রাজশাহী প্রতিনিধি :- 3 drug dealers, including a woman, arrested

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা(ডিবি) এর মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার, হেরোইন, ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেপ্তার।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-বোয়ালিয়া থানার পাঠানপাড়া গ্রামের মোঃ আজাদ আলীর ছেলে মোঃ রুহুল আমিন ওরফে টগর (৪৯) ও তাঁর স্ত্রী মৃত জয়নাল আবেদীনের মেয়ে মোছাঃ রিতা বেগম (৩৯) এবং বোয়ালিয়া থানার দরগাপাড়া গ্রামের মোঃ হামীম হোসেনের ছেলে মোঃ তাহামীম হোসেন ওরফে মীম (২৭)।

গতকাল ৪ জুলাই ২০২৬ তারিখ রাত্রিবেলা বোয়ালিয়া মডেল থানার দরগাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত হতে ২ গ্রাম হেরোইন ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৯ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news