Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৬ জুলাই ২০২৬
০২:৩৩ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আবুল কালাম আজাদ,রাজশাহী :- Celebration of the 73rd founding anniversary of Rajshahi University

শিক্ষা, গবেষণা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার ঐতিহ্যকে ধারণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী জনাব মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, সংস্কৃতি এবং গণতান্ত্রিক চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে। বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতেও জ্ঞানচর্চা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন এবং জাতীয় অগ্রগতিতে প্রতিষ্ঠানটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানজুড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবমুখর পরিবেশে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্যের আবহ সৃষ্টি করে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news