Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৬ জুলাই ২০২৬
০৫:২০ অপরাহ্ন

জামালপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় সাতজনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক Seven sentenced to death in housewife rape case

জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুন) বেলা ৩টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এর সরকারি কৌঁসুলি ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. রাশেদুর রহমান ওরফে পাপ্পু (৩০), মো. বিজু মিয়া (৩৬), মো. বাদশা মিয়া (৩৫), মো. জুয়েল মিয়া (৩৫), মো. আশরাফুল ইসলাম (৪০), জসিম ও আছমত।

অন্যদিকে আসামি মো. ইদ্রিস আলীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news