Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৬ জুলাই ২০২৬
০৫:৫৪ অপরাহ্ন

যাত্রীবাহী বাস-গরুভর্তি পিকআপের সংঘর্ষে নিহত ৩

অনলাইন ডেস্ক Passenger bus collides with pickup truck loaded with cattle

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। এছাড়াও ছয়টি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার সুখিয়া এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার পুনদাই মাদরাসা এলাকার আবু সাঈদের ছেলে বিল্লাল হোসেন (৪৫), আবদুস ছোবহানের ছেলে খুরশেদ (৬০) ও একই এলাকার পিকআপ চালক খোকন (৩৯)।

পাকুন্দিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার সুখিয়া বাজার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে  ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অনন্যা ক্লাসিক পরিবহনের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা গরুভর্তি একটি পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপের চালকসহ সামনে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। ঘটনায় পিকআপের পিছনে থাকা দুইজন গুরুতর আহত হন। এছাড়াও পিকআপে থাকা ছোট বড় মিলিয়ে ছয়টি গরু মারা যায়। দুর্ঘটনায় পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

 খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news