Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ National Rural Development Day

"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়ে এবারে ৬ জুলাই ২০২৬ দেশে প্রথম "জাতীয় পল্লী উন্নয়ন দিবস" পালিত হয়েছে । সোমবার সকালে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা, ঋণ ও বৃক্ষ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় যোগদান করেন। উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম। আরোও বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম, এলজিইডি অফিসার আছহাবুর রহমান, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ অন্যরা।


পাকিস্তানী শাসনামলে ৪ টি জেলায় গবেষণামূলক সমবায়ী কার্যক্রম হাতে নেন এবং কুমিল্লায় দ্বি-স্তর বিশিষ্ট সমবায় সংগঠন "বার্ড" গঠন করেন। দেশ স্বাধীনতার পর ১৯৭২ খ্রিষ্টাব্দে তদানীন্তন সরকার "আইআরডিপি" গঠন করেন। ১৯৮৩ খ্রিষ্টাব্দে আইআরডিপিকে "বিআরডিবি"তে রূপান্তর করা হয়।

বিআরডিবি প্রতিষ্ঠার পর গ্রাম পর্যায়ে সমবায় সংগঠন তৈরি, প্রশিক্ষণ প্রদান, নেতৃত্বের বিকাশ, প্রান্তিক কৃষক ও বিত্তহীন জনগোষ্ঠীর পুঁজি গঠন, কৃষি ঋণ এবং ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ বিতরণ করে আসছে। বিআরডিবি বাংলাদেশের জিডিপিতে ১ʼ৯৩% অবদান রেখে আসছে। উপস্থিত সমবায়ী ও উদ্যোক্তারা বর্তমান এই কৃষি বান্ধব ও গণমুখী সরকারের কাছে আরও উন্নয়নমুখী কার্যক্রম গ্রহণের আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিআরডিবির বিভিন্ন প্রকল্পের আওতাধীন উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে উপস্থিত সদস্যদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news