Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৬ জুলাই ২০২৬ | ০৮:১০ অপরাহ্ন

সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি:- ০৬ জুলাই ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সাক্ষাৎ করেছেন ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট ফেড, পরিবর্তন ও ক্লিন বিডব্লিউজিইডি সংগঠনের নেতৃবৃন্দরা। সোমবার দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে তারা রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় সরকারি ভবনের ছাদ, সরকারি পুকুর, শহর রক্ষা বাঁধ, অন্যান্য সরকারি অব্যবহৃত স্থানে গ্রিড সংযুক্ত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন। এ সময় রাসিক প্রশাসক আন্তরিকতার সাথে স্মারকলিপি গ্রহণ করেন এবং আগামীতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়ে কাজ করার বিষয়ে আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেড এর আহ্বায়ক কল্পনা রায়, সদস্য সচিব রাশেদ রিপন, সদস্য অ্যাডভোকেট দিল সেতারা চুনি, হাসিবুল হাসান, সুভাষচন্দ্র হেমব্রম, অঞ্জনা সরকার, রনি রায় ও সোমা ভৌমিক।


সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান