Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

গোদাগাড়ীতে বাল্যবিবাহ করায় বর পক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা,কনে পক্ষের মুচলেকায় ছাড়

মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী): Groom's side fined Tk 15,000, bride's side exempted from bond

রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিবাহের আয়োজন করায় বর পক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের সাগুয়ান ঘুন্টি গ্রামে এই অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার সাগুয়ান ঘুন্টি গ্রামে আইন অমান্য করে একটি বাল্যবিয়ের আয়োজন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় বাল্যবিয়ের অপরাধ প্রমাণিত হওয়ায় ‘বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭’ এর ৮ ধারা মোতাবেক বরের বাবা সাইদুর রহমানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযুক্ত বর সাগুয়ান গ্রামের মো. আজিজুল ইসলাম।

অভিযানের সময় প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দেবে না মর্মে কনে পক্ষের কাছ থেকে একটি লিখিত মুচলেকাও নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম জানান, বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়তে এবং প্রশাসনের এই আইনি অবস্থান বজায় রাখতে উপজেলার সর্বত্র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news