২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা ও মিশরের লড়াই আজ। আজ যারা জিতবে; তারাই পৌঁছে যাবে পরবর্তী ধাপে। তাই আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্য। তাই তো কারা জিতবে, এই নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
সেই জল্পনা-কল্পনার পারদ ছুঁয়েছে সোশ্যাল মিডিয়াকেও। নেটিজেনরা তাদের মতামত জানাচ্ছেন। সমর্থকরা তাদের পছন্দের দলকেই এগিয়ে রাখছেন। কেউ কেউ আবার মৃদু হাস্যরসের জন্ম দিচ্ছেন।
সরদার মুহিব লিখেছেন, ‘লিখে রাখেন আজ মিশর আর্জেন্টিনার সাথে ২-১ গোলে জিতবে।’
শিমুল খান লিখেছেন, ‘র্যাংকিংয়ে নরওয়ের চেয়ে ৩ ধাপ এগিয়ে থাকা মিশর ফুটবল ইতিহাসে আর্জেন্টিনার সাথে দুবার খেলে দুবারই হেরেছে। প্রথমবার ৪-০ গোলে, দ্বিতীয়বার ২-০ গোলে। দেখা যাক কী হয়।’
মো. ইয়াসিন লিখেছেন, ‘ব্রাজিল ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের কাছে আজকের আর্জেন্টিনা বনাম মিশরের রাত দশটার ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। তারা আজ সবাই মিশরের সমর্থক হয়ে যাবে! সালাহ্ সালাহ্ বলে গলা ফাটাবে, মানত করবে, তান্ত্রিকের শরণাপন্ন হবে; আরও কত কী করবে। হলান্ড আমি কি ভুল বললাম?’
ফারজানা আফনান লিজা লিখেছেন, ‘সব সময় ব্রাজিলকে ভালোবেসে দুঃখ পেয়েছি। কাল পর্তুগালকে ভালোবেসেও দুঃখ পেলাম। আজকে ভালোবাসবো আর্জেন্টিনাকে। বাকিটা আল্লাহর হাতে।’
আমিনুল ইসলাম আরিফ লিখেছেন, ‘আজকের খেলায় আর্জেন্টিনা ২ মিশর ০, আপনাদের মতামত জানান।’
অঞ্জন চন্দ্র দেব তুষার লিখেছেন, ‘ব্রাজিল নাই, তাই টেনশন নাই। মিশর জিতলেও খুশি, আর্জেন্টিনা হারলেও খুশি।’