Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৮ জুলাই ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রামেক হাসপাতালে চিকিৎসাধীন বন্দীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি : Sirajul Islam

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেলা কারাগারের বন্দী সিরাজুল ইসলাম (৫০) মারা গেছেন। বুধবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের, জেলার আখেরুল ইসলাম জানান, মারামারির একটি মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলামের বাড়ি পাবনা সদর উপজেলার দাপুলিয়া গ্রামে।

তিনি বলেন, অসুস্থ হয়ে পড়লে পাবনা জেলা কারাগার থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালে ভর্তি করার পর বুধবার সকাল ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জেলার আরও বলেন, সিরাজুল ইসলাম ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news