Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৮ জুলাই ২০২৬ | ০৯:১১ অপরাহ্ন

বেলপুকুর থানার ওসি তদন্তের উপর ঘুষ চাওয়ার অভিযোগ লিখিত অভিযোগ ভুক্তভোগীর

নিজস্ব প্রতিনিধি :- ০৮ জুলাই ২০২৬

রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার তদন্ত অফিসারের প্রতি ৩০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ ও অশালীন আচরনের অভিযেোগ এনে পুলিশের উর্ধতন কর্তার নিকট লিখিত অভিযোগ কোরেছেন,থানার জামিরা মধ্যপাড়ার ইউসুফ আলীর স্ত্রী পারভিন নামের এক ভুক্তভোগী।

৭ জুলাই উপ-কমিশনার মতিহার জোন বরাবরে লিখিত অভিযোগে ভুক্তভোগী লিখেন,আমার পারিবারিক কিছু টাকা আত্মসাৎ করার ঘটনার সমাধানে আইনি সমাধানের জন্য গত ৫ জুন তিনি ও তার স্বামি ইউসুফ আলী  বেলপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। 

এরপরে ১০ জুন অভিযোগের বিষয়ে জানতে আমি ও আমার স্বামী ইউসুফথানায় গেলে, বেল পুকুর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল আজিজ আমাদের ডেকে একজন লোক দেখিয়ে বলেন উনার সাথে কথা বলুন।আমরা সেই ব্যক্তির নিকট গেলে  তিনি বলেন, স্যারকে ৩০ হাজার টাকা দিতে হবে তবেই আপনাদের অভিযোগের ব্যবস্থা হবে। 

তার কথা শুনে আমার স্বামী বলেন আমরা গরীব মানুষ ভ্যান গাড়ি চালিয়ে দিন যাপন করি এত টাকা আমরা কোথায় থেকে দেব। উত্তরে সেই ব্যক্তি বলেন তাহলে স্যারকে বলে আর লাভ হবে না। এই বলে আমাদের থানা থেকে চলে যেতে বলেন। সেই দিন আমরা থানা থেকে বাড়ি চলে যাই।

এই ঘটনার তিনদিন পরে ১৩ জুন  আমরা আবারো থানায় তদন্ত অফিসার আজিজের নিকট যাই, তিনি আমাদের দেখে চোখ বড় বড় করে বলেন কেন থানায় এসেছেন? আমি বলেছি তো এই ঘটনা নিয়ে আমাদের কিছু করার নেই।আমর অভিযোগ এর বিষয় অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের সাথে খারাপ আচরণ করেন এবং এক প্রকার থানা থেকে বেরকরে দেন। এরপরে একাধিকবার  থানায় গেলেও তিনি আমাদের সাথে কথা বলেনি বা দেখা করেনি। 

বিষয়টি থানার সকল সদস্যই জানেন। নাম প্রকাশ না করার শর্তে থানার অনেকেই আমাদেরকে বলেন যাদের নামে অভিযোগ করেছি তাদের নিকট থেকে  তদন্ত কর্মকর্তা আর্থিক লেনদেন করে, আমাদের আমাদের সাথে খারাপ ব্যবহার করেছেন। 

বিষয়টির থানায় কোন ধরনের সহেতা না পেয়ে, পুলিশ কর্মকর্তা আজিজের অর্থ দাবির বিষয়টি তদন্তপূর্ব ব্যবস্থা গ্রহণের  জন্য দাবি জানান ভুক্তভোগী।

বিষয়টি নিয়ে মুঠোফোনে ওসি তদন্ত আজিজের সাথে কথা বললে তিনি বলেন,অভিযোগকারী  মহিলা তার নিকট কোন দিন আসেনাই। তার উপর আনিত অভিযোগটি সত্য নয়।

সংগৃহীত ছবি