Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৮ জুলাই ২০২৬ | ০৯:৫২ অপরাহ্ন

নগরীতে বিক্রয়ের সময় মাদক ও অর্থসহ আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ ০৮ জুলাই ২০২৬

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রয়ের সময় মাদক ও অর্থসহ এক যুবক  মাদক বিক্রেতাকে আটক করেছেন বোয়ালিয়া থানা পুলিশ।

৮ জুন বিকেল সোয়া ৪ টায় বোয়ালিয়া থানাধীন বালিয়াপুকুর বড় বটতলা নতুন রাস্তা এলাকায় তাকে আটক করা হয়। আটক কৃতের নাম সাকিবুল ইসলাম (২২) সে বালিয়াপুকুর বড় বটতলা (নতুন রাস্তা), বোয়ালিয়া থানা এলাকার মোঃ আরিফুল ইসলাম রনির ছেলে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় তার চলাফের সন্দেহজনক হলে তার দেহতল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, (যার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা) ও  মাদক বিক্রির নগদ ২ হাজার ৭০০ টাকা পাওয়া যায়।  পুলিশ ধারনা  কোরছে আটক যুবক ঘটনাস্থলেই প্রকাশ্যে মাদক বেচাকেনা কোরছিল।

এই অভিযানে নেতৃত্ব দেন এসআই মাসুদ কবির ও এসআই রবিউল, সহযোগিতায় ছিলেন এএসআই জাকির ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।

সংগৃহীত ছবি